ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুড়িগ্রাম কালীগঞ্জ মাদ্রাসা থেকে ভিজিএফএর চাল জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নে কেরামতিয়া হাফেজিয়া মাদরাসার মুক্তবঘর থেকে ভিজিএফের প্রায় ০৪ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে।গতকাল শনিবার (২২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চাল উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম,আমজাদ মিয়া, শাহাজালাল ও বাঁধন জানান, গরিব ও দুস্থ মানুষের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করার জন্য দেওয়া হয়। তবে এই চাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যোগসাজশে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ব্যবসায়ী জামাল ব্যাপারীর মাধ্যমে মুক্তবঘরে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল।খবর পেয়ে উপস্থিত স্থানীয়রা মিলে মাদ্রাসার মুক্তবঘরটি ঘিরে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। পরে উপজেলা ভূমি কর্মকর্তার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৩.৮ মেট্রিক টন চাল উদ্ধার করেন।এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে, মুক্তবের পরিচালক ও কেন্দ্রীয় বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেনসহ স্থানীয় তিন ব্যক্তিকে স্বাক্ষী হিসেবে থানায় আনা হয়েছে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ীর নিজের লোকজন দিয়ে একেকজন চার পাঁচটি করে স্লিপ নিয়ে একাধিকবার চাল উত্তোলন করে অবৈধভাবে।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসবের কিছুই জানিনা। অভিযুক্ত বিএনপি নেতা ধান ব্যবসায়ী, চাল ব্যবসায়ী নয় বলেও দাবি করেন তিনি।অন্যদিকে কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল ব্যাপারী পাল্টা প্রশ্ন করে বলেন,আমি যে মুক্তবঘরে চাউল রেখেছি, কেউ কি দেখেছে? ঘটনার সঙ্গে জড়িত নয়, তাকে ফাঁসানো হচ্ছে বলে জানান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, অভিযানে ৩.৮ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে স্বাক্ষীদের পুলিশ হেফাজতে আনা হয়েছে।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, ট্যাগ অফিসার নূর কুতুবুল আলমকে বাদী করে মামলার প্রক্রিয়া চলছে।
এবিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান,এজাহার এখনো পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুড়িগ্রাম কালীগঞ্জ মাদ্রাসা থেকে ভিজিএফএর চাল জব্দ

আপডেট সময় ১১:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫