ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

কক্সবাজারে আ. লীগের ৫২০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংঘটনের ৫২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ছাত্র প্রতিনিধি এনামুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট কক্সবাজারের লালদিঘির পাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদের ওপর হামলা চালানো হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে বলে অভিযোগ উঠেছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফাকে। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ কক্সবাজার জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের আরও ৫২০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী এনামুল হকের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বাঁশখালী হলেও বর্তমানে তিনি কক্সবাজারে অবস্থান করছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতার প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে মামলা দায়েরের পর স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

কক্সবাজারে আ. লীগের ৫২০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫