ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে দীর্ঘ যানজটে আটকে যাত্রীরা চরম ভোগান্তি পোহাতে হয়।
শনিবার সকালের দিকে জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকরা ঈদ বোনাস এবং ঈদের ছুটি বাড়ানোসহ বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করে। এ সময় তারা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করে মারাত্মক আহত করে। এ ঘটনার প্রেক্ষিতে মালিকপক্ষ শুক্রবার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। এ সময় তারা কয়েকটি কারখানায় গিয়ে কর্তৃপক্ষকে ছুটি দিতে বাধ্য করে। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হয়ে আশপাশের বেশ কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করতে বাধ্য করে। শ্রমিকদের একটি বড় অংশ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর এএসপি ওয়াহিদুজ্জামান রাজু গনমাধ্যমকে জানান, কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা আজকে অবরোধ কর্মসূচি পালন করে। শ্রমিকদের আন্দোলনের মুখে আট দশটি গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
তিনি আরো জানান, কারখানাটির মালিক বি জি এম ই এ এর সাবেক সভাপতি ফারুক হোসেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমরা কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছি ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫