ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা, আটক ২ 

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ১১:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি ৮ নম্বর রোডে মিছিলটি বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছ থেকে সংগঠনটির প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া দুই জবি শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাজী ঐশ্বর্য এবং ১৬তম আবর্তনের গণিত বিভাগের শিক্ষার্থী সাকিব।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক জানান, “জুমার নামাজ শেষে কিছু ব্যক্তি মিছিল বের করার চেষ্টা করছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সাতজনকে আটক করা হয়।”

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, “আমি মাত্র বিষয়টি জানলাম। আমি খোঁজ নিচ্ছি। যদি তারা নির্দোষ হয়, তবে প্রশাসন তাদের ছাড়ানোর ব্যবস্থা করবে।”

উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সারা দেশেই বিক্ষোভ মিছিল হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মসজিদ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও গণজমায়েতের মাধ্যমে সাধারণ মানুষ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা, আটক ২ 

আপডেট সময় ১১:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫