কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক ৩৩,০৪,০০০ (তেত্রিশ লক্ষ চার হাজার) টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ করা হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায় ২১ মার্চ কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এই অভিযানে বিজিবি টহলদল কটকবাজার সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে শ্রীপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১,৬৫,২০০ পিস অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করে। জব্দকৃত বাজির আনুমানিক মূল্য ৩৩,০৪,০০০ টাকা। বিজিবি সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল বিধিমোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি’র এই সফল অভিযান আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় বিজিবি’র অভিযানে ভারতীয় বাজি জব্দ
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ০৯:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- ৭২৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























