ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আত্রাইয়ে উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে শুক্রবার (২১ মার্চ) মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ আব্দুল জলিল চকলেট এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক,আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম(রেজু)।

তিনি তার বক্তব্যে বলেন,”আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাব। এই ইফতার মাহফিল আমাদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে।”

প্রধান অতিথি এসএম রেজাউল ইসলাম রেজু তার বক্তব্যে আরও বলেন,”বর্তমান সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল।এই অবস্থায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।আমরা শুধু রাজনৈতিক দলই নই,আমরা দেশের নাগরিক। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আত্রাই উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক ঐক্য ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর ও মোঃ আবু বক্কর সিদ্দিক,সদস্য মোঃ আনোয়ার হোসেন তরফদার,উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক মোঃ খোরশেদ আলম,

রানণীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এচাহাক আলী,সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতা-কর্মীগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আত্রাইয়ে উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫