ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ববিতে বিক্ষোভ 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শিক্ষার্থী ও স্থানীয় জনগণ এই বিক্ষোভ মিছিল বের করেন। কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে এক নাম্বার গেট দিয়ে বেরিয়ে বরিশাল- কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে গিয়ে  বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র ইসরায়েল শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের শত কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা যুদ্ধাপরাধ করেছে।’

বিক্ষোভকারীরা ‘ জায়নবাদ নিপাত যাক ফিলিস্তিন মুক্তিপাক, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, জাতিসংঘের ভন্ডামি চলবে না, ফিলিস্তিনের রক্ত বৃথা যেতে দিব না, স্লোগান দিতে থাকে এবং বিশ্ববাসীকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভ শেষে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করে বিক্ষোভকারীরা। এসময় বক্তারা গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে এই গণহত্যা বন্ধের দাবি জানান।

বিক্ষোভকারী শিক্ষার্থী মো. মেহেদী হাসান গাজাসহ বিশ্বের সকল মুসলিমদের প্রতি নির্যাতন বন্ধের দাবি জানান। জাতিসংঘের কাছে দাবি জানিয়ে বলেন, ফিলিস্তিনে অনতিবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এই বর্বর ইসরায়েলিদেরকে অর্থনৈতিকভাবে ঘায়েল করার জন্য আমাদের সকলকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ববিতে বিক্ষোভ 

আপডেট সময় ০৮:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫