(২১ মার্চ শুক্রবার) বগুড়ার গাবতলীতে ফিলিস্তিনের উপর ইজরাইলে আগ্রাসন ও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে দোয়া মাহফিল ও প্রতিবাদ মিছিল করেন গাবতলী থানার মুসল্লিবৃন্দ। জুমার নামাজ শেষে দোয়া মহফিল করেন সকল মুসুল্লি বৃন্দ এরপড় গাবতলী কেন্দ্রীয় মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন গাবতলী থানার সর্ব স্তরের মুসল্লীবৃন্দ। এসময়,নেতা নিহাহুর কালো হাত ভেংগ দাও গুড়িয়ে দাও, নারাইতাকবির আল্লাহ আকবার, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘের জবাব চাই, দিল্লি না ঢাকা ঢাকা, ভারতের আগ্রাসন ভেংগে দাও গুরিয়ে দাও ইত্যাদি স্লোগান দিয়ে জুম্মা নামাজ শেষ করে গাবতলী কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল মিছল বের করে। এর তিন মাথায় কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ করেন। সেখানে বিক্ষোভকারীদের মধ্য থেকে জাতিসংঘের কাছে জবাব চাই ফিলিস্তিনে ইযরাইলের হামলার জবাব চাই এবং এটি বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চাই। সাথে ভারতে মুমলিম নির্যাতনের ও বিচার চাই। এবং ইযরাইলি ও ভারতীয় পন্য বয়কটের দাবি জানান মুসুল্লিগণ। এই দোয়া মাহফিল ও প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করেন এবং উপস্থিত ছিলেন, সামিউল আলিম রনি, ইসফাকুর ইউনুস পাপ্পু, রাহুল ইসলাম, ফাইম ইসলাম, আসিফ সাগর, সাব্বির,অভি, হিমেল, আশরাফ আলি সহ আরো অনেকেই।
সংবাদ শিরোনাম ::
বগুড়ার গাবতলীতে ফিলিস্তিনে ইসরায়েলের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
আহসান হাবিব শিবলু, গাবতলী,বগুড়া - আপডেট সময় ০৭:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- ৬৮৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























