ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

পথশিশুদের মাঝে ইবি সিআরসির ঈদ বস্ত্র বিতরণ 

“থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন  ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) -এর উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ বস্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে (টিএসসিসি) ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিআরসি’র সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্কুল পরিচালক সাইফুল ইসলাম আলিফ, দাতা শাহীন আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

দাতা সদস্য শাহীন আলম বলেন, “বাচ্চারা ভাগ্যবান নাকি আমরা ভাগ্যবান এটা একটা জটিল বিষয়। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এমন নিবিড় নার্সিং কখনো পাইনি। আমাদের সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়েছে অবিভাবকদের আন্তরিকতা এবং স্বদিচ্ছার কারণে। এসকল শিশু যখন বড় হবে তখন আমাদের সংগঠনের মতো তারাও এরকম সুন্দর মন মানসিক চর্চা করবে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে। কারণ শিশুকাল থেকেই তাদেরকে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মানের কারিগর হিসেবে নার্সিং করা হচ্ছে। এটা আসলে ঈদ বস্ত্র বিতরণ না এটা আসলে আমাদের ভালোবাসা বিতরণ।”

এসময় তিনি সংগঠন এবং সিআরসি পরিচালিত স্কুলের উদ্দেশ্য বাস্তবায়নে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সিআরসি ইবি শাখা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল পরিচালনা করে, যেখানে অর্ধশতাধিক শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এবং তাদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্কুল পরিচালনা, শীত ও ঈদ বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী কার্যক্রম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

পথশিশুদের মাঝে ইবি সিআরসির ঈদ বস্ত্র বিতরণ 

আপডেট সময় ০৬:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫