ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পবিপ্রবি’তে ইসলামি ছাত্র শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির পবিপ্রবি শাখা কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ ( বৃহস্পতিবার)ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মুখে প্রায় শতাধিক লোকের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ৷ এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিপ্রবি শাখার  সভাপতি জান্নাতীন নাঈম জীবনসহ শিবিরের অন্যান্য নেতা কর্মী  উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে  গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, ” ছাত্রশিবিরের আজকে যে আয়োজন করছে এটা  প্রশংসার দাবিদার। এখানে  যারা আছি আমরা সকলে একটা পরিবারের মতো। পরিবারে আমরা সকলে মিলে একসাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত এই ক্ষুদ্র আয়োজন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ছাত্র শিবির বড় পরিসরে সকলের মাঝে এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে ।

ছাত্রশিবিরের সভাপতি জান্নাতীন নাঈম  জীবন বলেন, ” ছাত্রশিবির সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকে, ছাত্রদের পাশে থাকে, ছাত্রদের অধিকার আদায়ের পাশে থাকে, যেহেতু ছাত্রশিবির মূলত ছাত্রদের মাঝে থাকে আর এই ছাত্রদের সবচাইতে বেশি সেবা  করে থাকে যে কর্মচারী।  সেই  কর্মচারীদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ  করার জন্য আজকে এই আয়োজন আমরা আশা রাখি আগামী দিনে আরও বেশি এরকম আয়োজন করতে পারব। “

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পবিপ্রবি’তে ইসলামি ছাত্র শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৫:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫