ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

রাজধানী থেকে গ্রেফতার লক্ষ্মীপুরের আফনান হত্যা মামলার আসামি

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় রাজধানী ঢাকা থেকে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (১৯ মার্চ) দুপুরে হেলালকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হেলাল রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য পুলিশ জানায়, সোমবার (১৭ মার্চ) রাতে রাজধানীর মিরপুর এলাকার বাসা থেকে মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে আটক করে মঙ্গলবার লক্ষ্মীপুর পুলিশের কাছে হস্তান্তর করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় হেলাল এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাকে সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

রাজধানী থেকে গ্রেফতার লক্ষ্মীপুরের আফনান হত্যা মামলার আসামি

আপডেট সময় ১১:৩৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫