কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক সেনাবাহিনীর সহযোগীতায় বিশেষ অভিযান পরিচানা করেন। গত সোমবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান সেনা বাহিনী সাথে নিয়ে পৌর শহর ও বাজারে প্রবেশ পথে ৫টি পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করেন। উপজেলা সদর বাজারে প্রবেশ পথে বিভিন্ন এলাকা থেকে আসা সকল প্রকার যানবাহন বিড়াট যানযটের সৃষ্টি করায় পথচারীরা নিবিঘেœ চলাফেরা বা কেনাকাটা করতে পারছেন না। যা সুশৃঙ্খল নিরাপদ সড়ক ব্যবস্থাপনা বিঘিœত হচ্ছে। এ সমস্যা সমাধানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মানবতার ফেরিওয়ালা নামে খ্যাতে কাজী নাহিদ ইভা কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন। পৌর প্রশাসকের মাধ্যমে পৌরসভা কর্তৃক প্রতিটি পয়েন্টে নিয়ম শৃঙ্খলা রক্ষায় অস্থায়ী ভাবে নিরাপত্তা কর্মী নিয়োগ প্রদান করা হয়েছে। তাছাড়া সেনাবাহিনী প্রশাসন সমন্বয়ে বাজার মনিটরিং ও অবৈধ মজুদ বিশেষ অভিযান পরিচলনা করেন। ইউএনও ব্যবসায়ীদেরকে অবৈধ মজুদ রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি না করার জন্য সতর্ক করে বলেন যদি কোন অসাধু ব্যবসায়ী নিয়ম বর্হিভূত ব্যবসায় জড়িত রয়েছে প্রমানিত হয় তাহলে তার বিরোদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে সাধারন জনগন ও ক্রেতাদেরকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে উপজেলা প্রশাসনকে অবগত করার নির্দেশনা প্রদান করেন।
সংবাদ শিরোনাম ::
হোসেনপুরে ইউএনও এসিল্যান্ড ও সেনাবাহিনীর বাজার মনিটরিং অভিযান
-
রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- ৬৩১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















