ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রিয়া চৌধুরী
  • আপডেট সময় ১০:৫৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদা থানায় সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গতকালবুধবার (১৯ মার্চ ২০২৫) এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন ও টিম ম্যানেজার মো. ফয়সাল আহমেদ। আয়োজনে সভাপতিত্ব করেন জনাব আবুল বাশার।

এছাড়া অনুষ্ঠানে মুগদা থানা মিনি গার্মেন্টস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন সবুজ, সদস্য সচিব সালেহ আহমেদ সজিবসহ সুন্দরবন স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. সাজেদুর রহমান তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সিনিয়র ফুটবলাররা দেশের জন্য সুনাম বয়ে এনেছেন, তোমরাও আগামীতে দেশের নাম উজ্জ্বল করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে, কারণ খেলাধুলা একটি টিমওয়ার্ক, যা ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করে।”

তিনি আরও বলেন, “বর্তমানে কিছু যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত দুঃখজনক। মাদক থেকে দূরে থাকতে হবে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে আপস নয়—’মাদককে না বলুন, খেলাধুলায় জীবন গড়ুন’।”

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫