ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র ডাঃ আব্দুল কুদ্দুস

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক জন-নন্দিত চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস বলেছেন, আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোনো তন্ত্র-মন্ত্র নয়, ইসলামী শাসন কায়েম হবে এই বাংলাদেশে’র ভূখন্ডে। সবাই মিলেমিশে বাস করবে এ বাংলাদেশে। আর কোনো স্বৈরাচার বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। তাই আপনারা সজাগ থাকুন, আপনারা সজাগ থাকলেই দেশের স্বাধীনতা রক্ষা হবে, দেশ ও জনগণ শান্তিতে বসবাস করবে।

বুধবার (১৯ মার্চ) উপজেলার বাংলাবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন।
বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাও খলিলুর রহমান’র সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও সিদ্দিকুল ইসলাম, কর্মপরিষদের সদস্য মাও সিরাজুল ইসলাম,
ইউপি সদস্য মোশাররফ হোসেন,মাও ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করাই হলো রমজানের মূল শিক্ষা। মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে। আল্লাহ তায়ালা বলেন এই রমজানে পবিত্র কুরআন নাযিল করেছি যাতে তোমরা মোত্তাকি হতে পারো। রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে যে, আমরা একে অপরের উপর জুলুম করবো না। আমরা অন্যের হক নষ্ট করবো না। আগামীর এই রাষ্ট্রকে ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের অন্যান নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড,শাখা ও উপশাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র ডাঃ আব্দুল কুদ্দুস

আপডেট সময় ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫