১৯ মার্চ ২০২৫ বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেন বেপারী। সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ এম এ।প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ও প্রথম যুগ্ন আহবায়ক গাজীপুর জেলা বিএনপি। প্রধান মেহমান ছিলেন পীরজাদা মাওলানা এসএম রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি। সাবেক সভাপতি জনাব আলহাজ্ব সিরাজ উদ্দীন কাঁইয়া, শ্রীপুর উপজেলা বিএনপি। আরো বক্তব্য রাখেন বর্ণাঢ্য রাজনীতিবিদ আব্দুল মোতালেব, জনাব আজাদ মন্ডল।প্রতীকী বক্তব্য রাখেন জনাব মোঃ সাইফুল হক মোল্লা সিনিয়র সহ-সভাপতি, শ্রীপুর পৌর বিএনপি। জনাব বিল্লাল হোসেন, সহ-সভাপতি পৌর বিএনপি। জনাব খোকন প্রধান সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, জনাব টিপু সুলতান,সাধারণ সম্পাদক শ্রীপুর প্রেস ক্লাব।
আরো উপস্থিত ছিলেন জনাব আ: হক, খোকন মিয়া প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
শ্রীপুর পৌর বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
-
কবির আকন্দ,শ্রীপুর প্রতিনিধি: - আপডেট সময় ০৮:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৭৩৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















