ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুবিতে সদর দক্ষিণ-লালমাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • কুবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৭৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা সদর দক্ষিণের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন লালমাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ-লালমাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রায়হান। এতে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ফয়সাল বিন আব্দুল আজিজ, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ করিমসহ সংগঠনের সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে আবু রায়হান বলেন, “রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে আমরা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। সকল আবর্তনের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় শরিফুল করিম স্যারকে। পারিবারিক সমস্যার কারণে তিনি আজ উপস্থিত থাকতে পারেননি, তবে সবধরনের সহযোগিতায় তিনি আমাদের পাশে ছিলেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতেও আমরা একইভাবে একে অপরের পাশে থাকতে পারব।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুবিতে সদর দক্ষিণ-লালমাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫