ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

শরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার এলাকার ফিরোজ মোল্লার ছেলে কবির হোসেন মাওলানা, আলী আহম্মেদ হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন হাওলাদার, সুরজাত আলী মোল্লার ছেলে জামাল মোল্লা ও স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চাল বিতরণ হচ্ছিল। এরমধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর পক্ষের লোক উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, সামন্তসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবর দুস্থ ও অসহায় জন্য ২০০ ভিজিএফ স্লিপ পান। সেই স্লিপের চাল দিতে বাঁধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নান্টু খান। বাঁধা দিলে এ বিষয় নিয়ে দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়া হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে কবির, আনোয়ার, জামাল ও রেহানা নামের চারজন আহত হন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান বলেন, মোবারক ঢালী ও তার লোকজন সামন্তসার ইউনিয়নে এসে কর্তাগিরি করতে চান। আমার সঙ্গে পরামর্শ না করে মোবারক ঢালীর লোকজনকে ২০০ স্লিপ দেয়া হয়। এ বিষয় নিয়েই দুই পক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আপডেট সময় ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫