ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে দোকান কারখানা পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রাত আড়াইটা পর্যন্ত ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মিদের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে বাজারের চারটি কাঠের ফার্নিচারের কারখানাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্তত অর্ধ কোটি টাকার বেশি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বদরগঞ্জ বাজারের একটি ফার্ণিচারের কারখানার মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় লোকজন। সে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ফায়ার ফাইটাররা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, চারটি কাঠের ফার্ণিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুনের দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে ৬টি দোকানে অন্তত ৫০ লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে দোকান কারখানা পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৪:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫