ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আত্রাইয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন একটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের অভিযানে ইটভাটাটির চিমনি ও কিলন আংশিকভাবে ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

ইটভাটাটির মালিক পোঃ মোঃ সিদ্দিকুর আলী, যিনি স্থানীয়ভাবে সিদ্দীকুর আলী মেম্বার নামে পরিচিত। তার ইটভাটাটির নাম ছিল O.S.B ব্রিকস্। পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ইটভাটা চালানোর জন্য বৈধ ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। তবে এই ইটভাটাটি কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চালানো হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পরিবেশ দূষণের বিষয়টি নজরে আসায় প্রশাসন এই অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসফিকুর রহমান আবরার,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন এবং বাংলাদেশ সেনাবাহিনী,জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ায় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ হলে পরিবেশ দূষণ কমবে এবং এলাকার স্বাস্থ্যকর পরিবেশ ফিরে আসবে।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আত্রাইয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন

আপডেট সময় ১০:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫