ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

জুলাই অভ্যুত্থানে শাহবাগের সবচেয়ে বড় মিছিল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের – বাকের

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

‘জুলাই অভ্যুত্থানে শাহবাগে সবচেয়ে বড় মিছিল নিয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কর্তৃক আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতার মাহফিলে ‘জবিকে সঠিক মূল্যায়ন করা হয়না’ প্রসঙ্গে এসব কথা বলেন বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাকের বলেন, “অনেকে বলেছেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। আমি দেখেছি জুলাই অভ্যুত্থানে শাহবাগে যে কয়টি মিছিল গেছে, তার মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেছি। প্রায়ই আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো। তারা অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উসকে দিয়েছে, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংসদ আগামীর বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সাথে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাইয়ের শক্তি, তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।”

জানা যায়, প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য এই আয়োজনটি করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আয়োজনের পেছনে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

জুলাই অভ্যুত্থানে শাহবাগের সবচেয়ে বড় মিছিল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের – বাকের

আপডেট সময় ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫