ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট, রংপুর জোন এক আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে বাঁধনের স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের স্বেচ্ছাসেবীরা জানান, “এটি শুধু ইফতার আয়োজন নয়, বরং একে অপরের পাশে থাকার এবং সমাজের কল্যাণে কাজ করার একটি অনুপ্রেরণা। আমরা রক্তদান ও মানবসেবার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চাকেও গুরুত্ব দিই।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাঁধনের স্বেচ্ছাসেবীদের নিরলস মানবসেবামূলক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়িয়ে দেয় এবং বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা রাখে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫