ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

জামালপুরে ডিসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার ভাতিজা গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে চাঁদা দিতে অস্বীকার করায় স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। গতকাল সন্ধ্যায় এ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা সামিউল হক ফারুকীর ভাতিজা সাজ্জাদ হোসেন সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফারুকী জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জামালপুরের ইসলামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী।
এই ঘটনায় ভুক্তভোগী মো. রেজাউল করিম (৪২) মেলান্দহ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। তিনি স্থানীয় পর্যায়ে ধান, পাট ও মাছের ব্যবসা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল দীর্ঘদিন ধরে একটি খাস জমিতে চাষাবাদ করেন। সম্প্রতি তিনতিলা গ্রামের মহালক্ষ্মী হাট সংলগ্ন ওই জমি নিয়ে তাকে হুমকি দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, জামায়াত নেতার ভাতিজা সাজ্জাদ হোসেন সাকিব (৩৫) ও মনির হোসেন জুয়েল (৩৫) তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রতি সপ্তাহে টাকা দিতে চাপ দেয়।
গতকাল সন্ধ্যায় রেজাউল চাঁদা দিতে অস্বীকার করলে সাজ্জাদ ও তার সহযোগীরা তার ওপর হামলা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জামায়াত নেতার ভাতিজা সাজ্জাদ দীর্ঘদিন ধরে টাকা চেয়ে আমাকে চাপ দিচ্ছিল। টাকা না দেওয়ায় তারা আমাকে মারধর করে।’
জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ্দুজ্জামান বলেন, ‘মামলাটি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

জামালপুরে ডিসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার ভাতিজা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫