ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উৎসব উপলক্ষে নড়িয়া (শরীয়তপুর) বাজারে পোশাক সহ অন্যান্য দোকান গুলোতে ক্রেতার সমাগম বেড়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উৎসব উপলক্ষে নড়িয়া (শরীয়তপুর) বাজারে পোশাকের দোকান সহ অন্যান্য দোকান গুলোতে ক্রেতা সমাগম বেড়েছে।
১৮ মার্চ ২০২৫ খ্রি ১৭ রমজান ১৪৪৬ হিজরি রোজ সোমবার বেলা ১১.৩০ টায় নড়িয়া বাজারের বিভিন্ন মার্কেটে পরিদর্শন করে দেখা যায় যে আগের তুলনায় ক্রেতাদের ভীড় অনেকটা বেড়েছে। শামস শপিং কমপ্লেক্সেের শাড়ি বাজার এর বিক্রেতা আসাদুল ইসলাম ও মমতাজ ফ্যাশনের মোঃ আব্দুল কুদ্দুস সরদার প্রত্যাশিত কেনাবেচা হচ্ছে কিনা জানতে চাইলে তারা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেন।আনিছা নামে এক তরুণী ক্রেতা পোশাকের দাম বেশি নেওয়া হচ্ছে বলে জানান।বিক্রেতা এর জবাবে বেশি মূল্যে ক্রয় করতে হয়েছে বলে অবহিত করেন।
অন্য দিকে ইমন হোসেন সরদার নামে একজন বিক্রেতা রাস্তা ও নড়িয়া ব্রিজের দুরবস্থার কারণে ক্রেতা সমাগম তুলনামূলক কম হচ্ছে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন,নড়িয়া পৌর প্রশাসন কর্তৃক রমজানের প্রথম রাত্রিতে নড়িয়া বাজারের প্রবেশ মুখ চৌরাস্তা যা শরীয়তপুর জেলা সদর থেকে সর্বপ্রাচীন ভোজেশ্বর বাজার হয়ে নড়িয়ায় প্রবেশ করেছে। সেই রাস্তার মুখে পয়ঃনিষ্কাশনের নিমিত্তে রাস্তাটি কাটা হয়।ফলে রোজার শুরুতেই জন দূর্ভোগ বেড়ে যায়। এছাড়া তিনি আরো বলেন,নড়িয়া বাজারের পশ্চিম দিকে কীর্তি নাশা নদীর উপর সুদীর্ঘ বছর যাবত নির্মাণাধীন ব্রিজটি এখনো সমাপ্ত না হওয়ায় ওপারের ক্রেতা সাধারণদের ট্রলারে পাড়াপাড়ে অনেক বিলম্ব ঘটে।ফলে লোক সমাগম আশাতীত নয়।এলাকার সকলের দাবি অনতিবিলম্বে ব্রিজটির অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালের দায়িত্ব শীলদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উৎসব উপলক্ষে নড়িয়া (শরীয়তপুর) বাজারে পোশাক সহ অন্যান্য দোকান গুলোতে ক্রেতার সমাগম বেড়েছে

আপডেট সময় ০৪:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫