ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সোনারগাঁয়ে ৮ মাসের শিশুর হাত-পা ভেঙ্গে পালিয়েছে গর্ভধারিণী মা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে ৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও একটি পা ভেঙ্গে তারই গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে গতকাল রবিবার বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ উল্লেখ করা হয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামের দুটি পুত্র সন্তান রয়েছে তাদের।

গত ১৩ মার্চ ৮ মাসের সন্তান সিজান আহমে দুটি হাত ও বাম পা ভেঙ্গে বাপের বাড়ি পালিয়ে যায়। অসহ্য যন্ত্রণার কারণে শিশুটি দিনরাত ঘুমাতে পারছে না। মায়ের হাতে সন্তানের উপর নির্মম নির্যাতন ও অমানবিক আচরণে বাকরুদ্ধ পুরো এলাকার মানুষ। শিশুটির কান্না থামাতে আশপাশের নারী-পুরুষ ছুটে এলেও পিতার কোল ছাড়া কারো কাছেই থাকছে না।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অবুঝ শিশুটি হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এ সময় তার পিতা আশরাফুল অশ্রুসিক্ত চোখে সন্তানের পাশে বসে চোখের জল ফেলছেন।

আশরাফুল জানান, ছোটখাটো যে কোন বিষয় নিয়ে একটু তর্কবিতর্ক হলে তাকে মারতে দা-বটি নিয়ে কয়েকবার আক্রমন করেছে এবং তার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি।

এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য গতকাল সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ সময় তিনি আরও জানান, রাতে প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই যে কোন অঘটন ঘটিয়ে থাকেন।

তিনি বলেন, ‘স্ত্রীর পরকিয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।

’
স্থানীয়রা জানায়, ‘মেয়েটির আচরণ খুবই খারাপ। স্বামী ও শাশুড়ির সাথে অশালিন আচরণ নিত্য দিনের। কিন্ত ছোট্ট সন্তানের হাত-পা ভেঙ্গে সে মা জাতিকে কলঙ্কিত করেছে। বাচ্চার কান্নায় আমাদের চোখে এমনিতে কান্না চলে আসে। ’

স্থানীয় বিএনপি নেতা সেলিম সরকার বলেন, শিশুটির বাবা আমার কাছে বিচার চাইতে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। আমি তাকে থানা পুলিশের সহায়তা নিতে বলেছি।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী বলেন, ‘এ ব্যাপারে শিশুটির বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সোনারগাঁয়ে ৮ মাসের শিশুর হাত-পা ভেঙ্গে পালিয়েছে গর্ভধারিণী মা

আপডেট সময় ০৭:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫