আজ রবিবার ১৬-০৩-২০২৫ ইং পাঁচবিবির উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি’র পক্ষ থেকে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফয়সাল আলিম, জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বুলু ও সাবেক নবীন প্রবীণসহ অনেক নেতা কর্মী বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে রামভদ্রপুর মাদ্রাসার হাফেজ মোহাম্মদ জিয়া হুজুরের মোনাজাত করেন ও অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল
-
মোঃ ওয়ালীউল্লাহ হাসান,স্টাফ রিপোর্টার জয়পুরহাট - আপডেট সময় ০৭:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- ৭০৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























