ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই যোদ্ধা গেজেটে ছাত্রলীগ কর্মীর নাম বাতিলের দাবিতে পাটগ্রামে সংবাদ সম্মেলন

সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে লালমনিরহাটের পাটগ্রামের জুলাই যোদ্ধা তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী রাসিফুল ইসলামের নাম অর্ন্তভুক্ত করার অভিযোগ উঠেছে। এ নাম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৬ মার্চ) দুপুর ১২ টায় পাটগ্রাম উপজেলা অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাটগ্রাম প্রতিনিধি আনজুম রাজা। তিনি বক্তব্যে বলেন, সরকার গত ৫ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুন্থান ২০২৪- এ আহত ‘জুলাই যোদ্ধা’ শ্রেণি- গ (আহত) প্রকাশ করে। গেজেট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাফিউল ইসলাম প্রধানের ছেলে রাসিফুল ইসলাম প্রধানের নাম গেজেটভুক্ত করা হয়। রাসিফুল জুলাই-আগস্ট আন্দোলনের সাথে কোনো প্রকার সম্পৃক্ত ছিলেন না। গত বছরের ৪ আগস্টে পাটগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে রাসিফুল শিক্ষার্থীদের উপর হামলা করে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তার পিতা সাফিউল ইসলাম প্রধান একজন আওয়ামী ফ্যাসিস্টের সক্রিয় দালাল। তিনি গত বছরের ১৮ জুলাই পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে কোটা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন কারীদেরকে জাতীয় বেঈমান, রাজাকারের বাচ্চা এবং শিক্ষার্থীদের বিচার দাবি করে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ওই ছাত্রলীগকর্মীর নাম সরকারি গেজেট থেকে বাতিল ও তার নাম সংযুক্তের প্রস্তাব কে করেছে তা তদন্তের দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা কমিটির সদস্য মেরাজ হোসাইন, কবির আহম্মেদ রাব্বি, সাহিক ইসলাম ও পাটগ্রাম উপজেলার সাধারণ শিক্ষার্থী আবু মুসা মাসুম, ফরহাদ হোসেন, সোহান ও আল আমীন ইসলাম বাবু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

জুলাই যোদ্ধা গেজেটে ছাত্রলীগ কর্মীর নাম বাতিলের দাবিতে পাটগ্রামে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৩৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫