ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সোনারগাঁয়ে ডিবি পরিচয় ডাকাতি

সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।

গত শনিবার উপজেলার দড়িকান্দি ব্রিজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রতিষ্ঠান দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও মাইক্রোবাস চালক মামুন শেখ মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় যাচ্ছিলেন।

পথে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হওয়ার পর সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডার গাড়িতে আসা ৬ জনের একটি দল তাদের গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা বলে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নাজিম উদ্দিন ও চালক মামুনকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।

ডাকাত সদস্যরা তাদের বিভিন্ন স্থানে ঘোরানোর পর অপরিচিত একটি এলাকায় নামিয়ে দেয় এবং গাড়িতে থাকা দুটি ব্যাগভর্তি ১ কোটি ১০ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী নাজিম উদ্দিন বলেন, “আমাদের কোম্পানিতে বিকাশের মাধ্যমে লেনদেন হয়, যা শুধু সিটি ব্যাংকই করে। মালিক দেশের বাইরে থাকায় তার সই করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে।”

সোনারগাঁ থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সোনারগাঁয়ে ডিবি পরিচয় ডাকাতি

আপডেট সময় ০৭:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫