ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনা জেলার খুলনা সদর থানার নিরালা হাজী বাড়ি এলাকার ১০৪, শেরেবাংলা রোডের বাসিন্দা জাহাঙ্গীর কবির খোকনের ছেলে মোঃ রনি (৩৫), যিনি স্থানীয়ভাবে টিসিবি ডিলার ও জ্বালানি তেল ব্যবসায়ী হিসেবে পরিচিত, দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।

নিরালা হাজী বাড়ি এলাকায় নিজ বাসার সামনে তেল বিক্রির সময় ৫-৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। হামলার ফলে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা দ্রুত আহত রনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত রনির পরিবারের দাবি, সম্প্রতি খুলনা জেলার লবনচরা থানার সবুজবাগ এলাকার বিএনপি নেতা মোঃ আরিফ তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় আরিফ তাকে মারধর করেন এবং এই হামলা তার সহযোগীদের মাধ্যমে সংঘটিত হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

খুলনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা নগরীতে দিন দিন সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

আপডেট সময় ১২:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫