১৫ মার্চ ২০২৫ মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, শ্রীপুর উপজেলা শাখা,গাজীপুর ও অধ্যক্ষ,বরামা ফাজিল মাদ্রাসা, শ্রীপুর-গাজীপুর।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব ব্যারিস্টার সজীব আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর-গাজীপুর। কিন্তু প্রধান অতিথি অসুস্থ থাকায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথির আসনটি অলংকৃত করেন জনাব আতাহার শাকিল, সহকারী কমিশনার (ভূমি),শ্রীপুর- গাজীপুর। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোজাম্মেল হক, সহকারি অধ্যাপক- বঙ্গতাজ তাজউদ্দীন কলেজ ও সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ নুরুল ইসলাম প্রধান উপদেষ্টা- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বাংলাদেশ আদর্শ মাদ্রাসা শিক্ষক ফেডারেশন। আলোচকগণ ধর্ষন,খুন,মাদক ও ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তাছাড়া অনুষ্ঠানে কয়েকটি শাখার কমিটির ঘোষণা করা হয়।কলেজ শাখার সভাপতি নিযুক্ত হন ডক্টর মো: হারুন অর রশিদ। এবতেদায়ী মাদ্রাসার সভাপতি নিযুক্ত হন জনাব মাওলানা আব্দুর রউফ।
এছাড়া মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন স্কুলের কমিটি ঘোষণা করা হয়।
সবশেষে মোনাজাত ও ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
সংবাদ শিরোনাম ::
শ্রীপুর উপজেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার
-
কবির আকন্দ(শ্রীপুর প্রতিনিধি): - আপডেট সময় ০৭:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- ৭১৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























