ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ফরিদগঞ্জে শিশু ধ’র্ষ’ণে’র অভিযোগে মসজিদের ইমাম কারাগারে

চাঁদপুরের ফরিদগঞ্জে টাকার লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নজির আহমেদ (৫০) নামে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

ঘটনার শিকার শিশুটির পরিবারের কেউ থানায় অভিযোগ না দেওয়াতে অভিযুক্তকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুুলিশ।
উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র ঘটনাটি গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শনিবার (১৫ মার্চ) ভুক্তভোগী শিশুটির জবানবন্ধীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানুয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করেন নজির আহমেদ। ঘটনারদিন সন্ধ্যায় শিশুটি তার অন্যান্য সহপাঠিদের সাথে খেলা করছিল। শিশুটিকে টাকার লোভ দেখিয়ে অভিযুক্ত ওই ইমাম তার নিজ কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত ইমাম নজির আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিশুটির পরিবারের সদস্যরা বক্তব্য দিতে রাজি না হওয়াতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, স্থানীয়রা অভিযুক্ত ইমামকে নিয়ে একটি সালিশি বৈঠকে বসেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি থানা পুলিশকে জানালে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে নজির আহমেদ নামে ওই ইমামকে থানা হেফাজতে নিয়ে আসছি।
পরবর্তিতে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ না পাওয়াতে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ফরিদগঞ্জে শিশু ধ’র্ষ’ণে’র অভিযোগে মসজিদের ইমাম কারাগারে

আপডেট সময় ০৭:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫