ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিশ্বে বয়স্ক পুরুষের তালিকায় দেখা মিললো শ্রীমঙ্গলের রাম সিং

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের দেখা মিললো। আর সে বয়স্ক মানুষটি রাম সিং গড় নামের ১১৯ বছরের বৃদ্ধ একটি পাতা দুটি কুঁড়ি’র পরিবেশে চা বাগানে বসবাস।

তার নির্বাচন কমিশন কতৃক জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি ৬ আগস্ট ১৯০৫ সালে জন্মগ্রহণকারী রাম সিং গড়। বর্তমানে তিনি শ্রীমঙ্গল উপজেলার মেকানীছড়া চা বাগানে সন্তান ও নাতিপুতির সাথে বসবাস করছেন। রাম সিং গড় বয়সের ভারে দুর্বল হলেও তিনি এখনো দিব্বি চলাফেরা করতে সক্ষম এবং বিষ্ময়কর বিষয় চশমা ছাড়াই সকল কিছু পড়তে পারেন। তিনি নিজেই ঘরের দৈনন্দিন কাজকর্ম করেন এবং বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন। তার জীবনযাপন অত্যন্ত প্রাকৃতিক, তিনি ছড়ার পানি পান করেন এবং কাঁচা খাবার খাওয়া দাওয়া করেন, যা তার দীর্ঘায়ুতে ভূমিকা রাখে বলে তিনি আত্মবিশ্বাস রেখে বলেন।

রাম সিং গড়ের পরিবারের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। তার দাদা ও বাবা ভারতের জবলপুর থেকে এসে বাংলাদেশে চা শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি নিজেই জঙ্গল কেটে হরিণছড়া চা-বাগান প্রতিষ্ঠা করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি চা বাগানের চৌকিদার ছিলেন এবং এই যুদ্ধের স্মৃতিও তার মনের গভীরে জেগে রয়েছে। তিনি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং তখনকার শ্রীমঙ্গল শহরের অবস্থাও তার স্মৃতিতে ভাসে। প্রাচীন শ্রীমঙ্গল এবং ত্রিপুরা রাজ্যের স্মৃতিগুলো আজও তার মনের কোণে গেঁথে আছে।

তার ছেলে জগদীশ জানান, তার বাবা এখনো প্রতিদিন প্রায় তিন কিলোমিটার হাঁটেন এবং বাঁশের জিনিসপত্র তৈরি করে ঘরের কাজে ব্যবহার করেন। বর্তমানে রাম সিং গড়ের পরিবারে ৭০ জনেরও বেশি সদস্য রয়েছে। রাম সিং গড়ের ছেলে জগদীশ এবং শ্রীমঙ্গলের প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য মনে করেন যে, রাম সিং গড়ের বয়স এবং তার ইতিহাস পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তারা চান, তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হোক।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, তিনি রাম সিং গড়ের সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তার মতে, রাম সিং গড় শ্রীমঙ্গলের এক অমূল্য রত্ন, যার জীবন আমাদের জন্য এক অমূল্য শিক্ষা বহন করে।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে রাম সিং গড়ের নাম গ্ৰিনেজ বুক অব ওয়ার্ল্ড (Grenage Book Off World) রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য দাবি ওঠেছে সর্বমহলের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বিশ্বে বয়স্ক পুরুষের তালিকায় দেখা মিললো শ্রীমঙ্গলের রাম সিং

আপডেট সময় ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫