শরীয়তপুরের জাজিরায় জুয়া খেলার সময় ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মামলা শেষে তাদের শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- জাজিরা উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকার মৃত রহমান শিকদারের ছেলে মীরচান শিকদার (৪০), জালাল বেপারীর ছেলে জনি বেপারী (২১), মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে জুলহাস মোল্লা (৭৩), পশ্চিম রায়ের কান্দি এলাকার শহীদুল ভূইয়ার ছেলে আমির হোসেন (২০), সদর উপজেলার সন্তোষপুর এলাকার মৃত হাসান চৌকিদারের ছেলে জামাল চৌকিদার (৪২), বিনোদপুর এলাকার মৃত আলী মাদবরের ছেলে আনোয়ার মাদবর (৩৫), ও রায়পুর এলাকার খবির কাজীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। পুলিশ জানায়, জাজিরা উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকার আব্দুল আজিজ খানের বাঁশবাগানে জুয়ার খেলছিলেন এক দল জুয়ারি। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জাজিরা থানা পুলিশের একটি দল। এসময় ৭ জুয়ারিকে আটক করা হয়। বাকি ৭-৮ জন জুয়ারি পালিয়ে যান। এ ব্যাপারে জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, শুক্রবার রাতে গঙ্গাপ্রসাদ এলাকা থেকে ৭ জুয়ারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়ারি আইনে মামলা হয়েছে। মামলা শেষে আজ শনিবার তাদের শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুরে ৭ জুয়ারিকে বাঁশবাগান আটক করেছে পুলিশ
-
শাকিল হোসেন শরীয়তপুর প্রতিনিধি - আপডেট সময় ০৫:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- ৬৩৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























