ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সেহরিতে জমজমাট পুরান ঢাকার নাজিরা বাজার

পুরান ঢাকার রেস্তোরাঁয় ঢুকে দ্বিধায় পড়ে যেতে পারেন যে কেউ। ইফতার পার্টি না কি সেহরি! রেস্তোরাঁর দেয়ালে টাঙানো ঘড়িতে তখন রাত তিনটা। অথচ সন্ধ্যায় ইফতারের সময়ের যেমন জমজমাট অবস্থা থাকে, তেমনই দেখা গেল পুরান ঢাকার বিখ্যাত হাজী বিরিয়ানিতে। নানাবয়সী মানুষের উপস্থিতিতে রীতিমতো গমগম করছিল সু-পরিচিত হাজী বিরিয়ানি। পুরুষের পাশাপাশি নারীর উপস্থিতিও চোখে পড়ার মতো। সমাগতদের বেশির ভাগই বয়সে তরুণ।

পবিত্র রমজান মাসে আত্মীয়, বন্ধুবান্ধবদের ডেকে একসঙ্গে ইফতার করার রীতিটা আবহমানকালের। সঙ্গে এখন যোগ হয়েছে নতুন এক রেওয়াজ। গভীর রাতে পুরান ঢাকার অভিজাত রেস্তোরাঁয় দল বেঁধে সেহরি খাওয়া। যাকে বলা হচ্ছে ‘সেহরি পার্টি’। কয়েক বছর ধরে ঢাকার সচ্ছল শ্রেণির একটি অংশের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যরাতের এই সেহরি পার্টি।

শুধু ধর্মীয় কারণেই এই সেহরি নয়, নগরজীবনের ব্যস্ততা আর যানজটে হাঁপিয়ে ওঠা ঢাকায় একসঙ্গে সময় কাটাতে মধ্যরাতকেই আদর্শ হিসেবে বেছে নিয়েছেন এই তরুণেরা। পাশাপাশি এটি হয়ে উঠেছে প্রিয়জনদের সঙ্গে নিয়ে পুরান ঢাকার মুখরোচক খাবারের স্বাদ নিতে এবং আড্ডায় মেতে ওঠার আরেক উপলক্ষ।

ব্যবসায়িরা আশা করছে রমজানের শেষের দিকে এই ভিড় আরও ভাড়বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সেহরিতে জমজমাট পুরান ঢাকার নাজিরা বাজার

আপডেট সময় ০২:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫