ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী “পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা”

কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শনিবার সকালে মাওনা-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের উপজেলার নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দেয়। অটোরিকশাটি সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী ও অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের পরিচয় জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ১২:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫