ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন

বহুল প্রচারিত বাংলা জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকা, অনলাইন ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাব নাগেশ্বরী’র সামনে এই মানববন্ধন করেন তারা। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও ভোরের ডাকের প্রতিনিধি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি মজিবুল হক খন্দকার বেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক দেশ বাংলা প্রতিনিধি আশরাফুল হক আপেল, দৈনিক সাতমাথার প্রতিনিধি মসলেম উদ্দিন, মাইটিভি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি জেলাল আহমেদ রানা, দৈনিক মতপ্রকাশের প্রতিনিধি ক্রীড়া সংস্থার সদস্য কামাল হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন

আপডেট সময় ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫