ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চকোরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, নিহত ১ আহত ৪

কক্সবাজার জেলার চকোরিয়া মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ পুলিশ সদস্য নিহত ও ৪ জন গুরতর আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ২ টার সময় ডিউটিরত অবস্থায় ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজানিয়া এলাকায় এঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন- চকোরিয়া মালুমঘাট হাইওয়ে থানায় কর্মরত পুলিশের কনস্টেবল নাজমুল হাসান। এছাড়াও গুরতর আহত ৪ পলিশ সদস্য হলেন, এসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম।

এবিষয়ে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান। এসময় তিনি আরো বলেন, ডিউটিরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লাগে।

পরে খবর পেয়ে সেখান থেকে ৫ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন এবং অপর ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ১জন চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

চকোরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, নিহত ১ আহত ৪

আপডেট সময় ০৭:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫