বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মিডিয়ার ভাইদের প্রতি প্রশ্ন রাখেন শেখ হাসিনার পতনের সাত দিন আগে বাংলাদেশের যে সমস্ত শিল্পপতি মিডিয়ার মালিকেরা শেখহাসিনার সাথে ঘোষণা দিয়েছেন যে কবর পযন্ত আছেন। বর্তমান অন্তবর্তী সরকার তাদের কিবরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন। আর মিডিয়া কর্মীরা মিডিয়ার বিরুদ্ধে কোন কথা লিখেন না। নতুন দলকে উল্লেখ করে বরকত উল্লাহ বুলু বলেন, এই যে নতুন পাটির আর্বিভাব হয়েছে তাদের মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, যারা শেখহাসিনার সাথে কবরে যেতে চেয়েছেন কেহ ১৫কোটি দিয়েছেন,কেহ গাড়ী দিয়েছেন,কেহ হেলিক্পটার দিয়েছেন, কেহ তাদের আর্থিক ভাবে সহযোগিতা করেছেন এ কথাটাত আপনার পত্রিকায় আসে না। আপনারা কেন এ কথাগুলো মানুষের সামনে আনেন না। মিডিয়া হাউসগুলো কাদের প্রশ্রয় দিচ্ছেন। এ মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করছেন। বিএনপিকে রোধ করার জন্য কারা কি দিচ্ছে তা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। সত্য গুলো আপনাদের মিডিয়ায় প্রকাশ করার আহবান জানান বিএনপির নেতা বরকত উল্লাহ বুলু । তিনি বলেন- শুধু বিএনপির বিরুদ্ধে তারা সুন্দর করে বলে সেটাই প্রকাশ করেন। হাজার হাজার কোটি টাকা কারা দিলো সেটা প্রকাশ করার আহবান জানান। বৃহস্পতিবার (১৩ মার্চ সকালে কুমিল্লা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো:সেলিম ভূইঁয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু । এসময় উপস্থিত ছিলেন- সদ্য ঘোষিত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম,মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা-চাদফুর-নোয়াখালী,ফেনী,বিবাড়িয়া জেলার বিএনপির অংঙ্গ সহযোগি সংগঠনের নেতারা ।।
সংবাদ শিরোনাম ::
সত্য গুলো প্রকাশ করুন, হাজার টাকা কারা দিলো, তা মানুষের সামনে আনুন – বরকত উল্লাহ বুলু
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ০৭:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- ৬৯২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























