বগুড়া সদর ফাপোড়ঁ ইউনিয়নের সাপুকুর এলাকায় বাড়ি নির্মান কাজ কেন্দ্র করে স্থানীয় কিছু প্রভাবশালী লোক ইট বালু সরবরাহ করার প্রস্তাব দেন। কিন্তু বাড়ির সদস্যরা তা প্রত্যাখ্যান করেন। যার জের ধরে গত ১১ মার্চ সকাল ১১টার সময় তাদের উপর হামলা করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করানো হয়। আহত গুলসানা বেগম জানান, কিছুদিন আগে আমরা বাড়ি নির্মাণ কাজ শুরু করি। আমাদের পাড়ার কিছু ছেলে আমাদেরকে ইট বালু সিমেন্ট দেওয়ার প্রস্তাব দেয় তবে আমরা তাদের থেকে নেইনি পরবর্তীতে তারা এক লক্ষ টাকা চাঁদা দাবি করে না হলে তারা বাড়ি করতে দেবে না কিন্তু আমরা বাড়ির কাজ চালু রাখি যার জন্য সকাল ১১ টার দিকে আমাকে এবং আমার স্বামীকে লাঠি এবং দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। এবং বাসা থেকে আমার ছেলে বের হলে তাঁকেও রক্তাক্ত করে। আহত আরিফুল ইসলাম বলেন, ১১ তারিখ সকাল সাড়ে ১০ টার পর ৭ থেকে ৮ জন বাড়ির সামনে এসে গালাগালি করলে আমি এবং আমার স্ত্রী বাড়ী থেকে বের হই এবং তাদের সাথে বেশ কথা কাটাকাটি হয় পরবর্তীতে এগারোটার সময় তারা চেরা খরি রড দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। সামনে আমার ছোট ভাই এবং আমার সন্তান এলে তাদের উপর হামলা করা হয়।পরবর্তীতে গুলশানারা বেগম বাদী হয়ে ১২ মার্চ থানায় ৯ জনের নামে অভিযোগ দায়ের করেন।
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফাপোড়ঁ ইউনিয়নে ইট, বালু না নেয়ায় স্বামী ও স্ত্রীর উপর হামলা
-
বায়েজিদ হোসেন, বগুড়া ব্যুরো - আপডেট সময় ০৭:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- ৬৫২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















