আজ ১৩ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটি কার সময় মাদারীপুর জেলা রাজৈর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল হক মিয়ার সভাপতিত্বে সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নিজ কার্যালয়ের সামনে এন আইডি কার্ড ও ভোটার হালনাগাদ ভোটার তালিকা নিয়ে বিভেদ সৃষ্টি নির্বাচন অফিস বিভক্ত করনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন ২০০৮ সাল থেকে এন আইডি কার্ড,স্মার্ট কার্ড, নির্বাচন অফিসের মাধ্যমে হয়।প্রতি ৫ বছর অন্তর হালনাগাদ ভোটার তালিকার কাজ হয় কিন্তু এই সমস্ত কার্যক্রম এত বছর যাবত নির্বাচন অফিস সুনামের সাথে করে আসছে কিন্তু নতুন করে সরকার স্মার্ট কার্ড ও ভোটার হালনাগাদ এর কাজ দুই টা দপ্তরের মাধ্যমে পরিচালিত করা হবে এরকমই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার । এরকম কোন কিছু সিদ্ধান্ত নিলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বলে জানান। এনআইডি কার্ড স্মার্ট কার্ড হালনাগাদ প্রত্যেকটি জিনিস একটির সাথে আরেকটি সম্পর্ক এটাকে বিচ্ছিন্ন করলে জনদুর্ভোগ দেখা দিতে পারে বলেও জানান এন আইডি কার্ড যেন নির্বাচন অফিসের অধিনে থাকে সেই দাবি রাজৈর উপজেলা সহ বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের, তাই সাধারণ মানুষ যাতে সমস্যাই না পড়ে সে কারণে সাধারন মানুষের পাশে থেকে সেবা দিতে রাজৈর উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ পাশে আছে এবং থাকবে এই প্রত্যাশা করে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সংবাদ শিরোনাম ::
রাজৈর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে মানববন্ধন
-
মাদারীপুর জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৬:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- ৬৪৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















