আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা ও তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সিংড়া উপজেলার সমকালের সাংবাদিক আব্দুর রশিদ কে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নাটোর জেলায় কর্মরত সকল পযার্য়ের সাংবাদিকবৃন্দ।বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সদর ও সাতটি উপজেলার সাংবাদিকবৃন্দ এ অবস্থান কর্মসূচি পালন করেন।এ সময় হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাবের সম্মানিত সভাপতি নাসিম উদ্দিন নাসিম,ইউনিক প্রেসক্লাবের সম্মানিত সভাপতি দেবাশীষ কুমার সরকার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি পিকে এম আব্দুল বারী,বড়াইগ্রাম বাংলাদেশ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অমর ডি কস্তা, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।বক্তারা সিংড়া উপজেলার পুলিশ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও নির্বাহী অফিসারের প্রত্যাহার সহ শাস্তি দাবি করেন।
সংবাদ শিরোনাম ::
নাটোরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
-
করিম মৃধা (নাটোর প্রতিনিধি): - আপডেট সময় ০৬:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- ৬৩৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















