ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

আপনারা কোন গুজব ছড়িয়ে ভাঙচুর করবেন না – পুলিশ মহাপরিদর্শক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম (বিপিএম) শিল্প খাতের সকল স্টেক হোল্ডার, শ্রমিক নেতৃবৃন্দসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোন গুজবে কান দেবেন না। শ্রমিক ভাই বোনেরা আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না। ভাঙচুর করে কোন ধরনের ক্ষতি হতে দিবেন না । আমরা দেখেছি গুজব ছড়াবার কারণে অনিয়মতান্ত্রিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা ধ্বংসাত্মক কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুর ভোগড়া বাইপাস এলাকায় শিল্পাঞ্চল পুলিশ -২ এর হেডকোয়ার্টারে সাংবাদিকদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কোনভাবেই রাস্তা অবরোধের মত কোন ধরনের জনদুর্ভোগের কাজ করা যাবে না। আমরা আশা করি, সাধারণ জনগণ, শিল্প এলাকার বাসিন্দা সহ আমাদের সকল সদস্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন। সমাজের সকলের প্রতি আহবান জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না, আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ
দিন ।
তিনি বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বহির্গমন হন। বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাড়িতে চলে যান। তাদের এই আনন্দযাত্রায় যেন কোন বিঘ্ন না ঘটে, এ জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, ঢাকার বিভিন্ন পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । আমার অনুরোধ শ্রমিক ভাই ও বোনেরা , আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগ পোহাতে হয় । আপনারা তাদের বছরের এই একটা আনন্দযাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। এ ধরনের কার্যকলাপ যেই করবে, আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নেব।

পুলিশ প্রধান বলেন, শ্রম মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আমি সকল শ্রমিক ভাই-বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, তাদের এই ন্যায় সঙ্গত পাওনা আদায়ের জন্য সবসময় আপনাদের পাশেই থাকবো।
বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল সিবগাতুল্লাহ। উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

আপনারা কোন গুজব ছড়িয়ে ভাঙচুর করবেন না – পুলিশ মহাপরিদর্শক

আপডেট সময় ০৪:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫