কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা.কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন। জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই দুই ঘন্টা ব্যাপী মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফেরদৌস আলম,সহকারী নির্বাচন কর্মকর্তা ইমরান হোসেন,ডাটা এন্ট্রি অপারেটর মো: রায়হান ও সৈয়দ শামীম হোসেনসহ অফিসে কর্মরত সকালে অংগ্রহন করেন।
আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) 



















