ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

এবার হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে ‘ফুল স্টপ’

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে করা এক পোস্টে ‘ফুল স্টপ’ বলে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন।
বুধবার (১২ মার্চ) রাতে সাদিকুর রহমান খানের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে এ মন্তব্য করেন তিনি। হাসনাতের শেয়ার করা সাদিকুর রহমানের স্ট্যাটাসে বলা হয়েছে, শাহবাগ এমনি এমনি অ্যাক্টিভ হয়নি। শাহবাগকে অ্যাক্টিভ করা হয়েছে বিশেষ একটা কারণে। আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করার ছক দিল্লী থেকে চলে এসেছে। পেছনের অনেকগুলো শক্তি এই ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ‘ভালো’ আওয়ামী লীগারদের নিয়ে আওয়ামী লীগকে আপাতত ইলেকশনের মাঠে তোলা হবে। এরপর আওয়ামী লীগের মিটিং মিছিল বা হরতালে আর কোনো বাঁধা দেওয়া যাবে না।

এরপর একে একে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে আসবেন। এক বা দুই টার্ম পর কোন এক সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে। যেমন ২০০৮ সালে আনা হয়েছিল।

স্পষ্ট করে বলছি, এই উদ্যোগের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ইউনূসের নাই। তবে এই ক্ষমতা আমাদের তথা জনগণের আছে। একটা কথা মনে রাখবেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিলো। এই উদারতার কাফফারা জিয়া নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। ২০০৯ এ আসার পর তো আর্মি অফিসারদের উপর ম্যাসাকার করলো। এবার যদি আসতে পারে, আমাদের খুঁজে খুঁজে ওরা খুন করবে। আমরা কেউ বেঁচে থাকতে পারবো না।

কাজেই, উত্তরপাড়া থেকে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই উদ্যোগের বিরুদ্ধে এখনই যদি সরব না হন, আমার আপনার মৃত্যুপরোয়ানা জারি হয়ে যাবে। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোন ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। মিছিল করতে পারবে না। মিটিং করতে পারবে না।

রক্তের দাগ শুকায় নাই। এই রক্তের মর্ম উত্তরপাড়া বুঝবে না, কারণ রক্ত তো আর ওরা দেয়নি। রক্ত দিয়েছি আমরা। এই দায়ও আমাদেরই।

কোন ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেতে চাই না। আমাদের কাছে আওয়ামী লীগের একটাই পরিচয়। আওয়ামী লীগ খুনি। আমাদের ভাই বোনদের হত্যাকারী। খুনিদের স্থান ইলেকশন না। খুনিদের স্থান কারাগার।

আশার কথা হলো, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ষড়যন্ত্রে তাল দেয় নাই। বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এইটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোরও চাওয়া। এই চাওয়া নিয়ে অনতিবিলম্বে জাতীয় ঐক্য চাই।

ইলেকশন জুনে হোক, জুলাইয়ে হোক, ডিসেম্বরে হোক, কোন আপত্তি নাই। বাট সেই ইলেকশনে আওয়ামী লীগ থাকতে পারবে না। নৌকা মার্কা থাকতে পারবে না, এইটা হলো কথা।

নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে,তাকেই জাতীয় শত্রু ঘোষণা করতে হবে। এক জুলাই গেছে, প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো। তাও আওয়ামী লীগের ফিরে আসার কোন রিস্ক আমরা নিতে পারবো না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যেভাবে ইউরোপ নাজিদের নিষিদ্ধ করেছে।

এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না।

কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ ইলেকশন চায়, এবার আর সুশীলতার ধার ধারবো না। আপা গেছে যেই পথে, তাকে বা তাদেরকেও সেই পথেই যেতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

এবার হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে ‘ফুল স্টপ’

আপডেট সময় ০৩:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫