ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আত্রাইয়ে সিতলীতলা ইটসোলিং রাস্তার বেহালদশা” জনদুর্ভোগ চরমে

নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা মুনসুর রহমানের পুকুর পাড় থেকে সিতলীতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ইট সোলিং রাস্তাটির বেহাল দশা চোখে পড়ার মতো।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক এমপি ইসরাফিল আলমের উদ্যোগে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল।কিন্তু বর্তমানে রাস্তাটি এতটাই ক্ষতিগ্রস্ত যে,তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন ফতেপুর,পারশিমলা,হাটকালুপাড়া, চকশিমলা, বড়শিমলা, সন্ন্যাসবাড়ী,বান্দাইখাড়া,নন্দনলী, আত্রাই,বাগমারা ও মান্দা এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন।

কিন্তু রাস্তাটির করুণ অবস্থার কারণে তাদের প্রতিদিনের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি আরও বেশি দুর্গম হয়ে পড়ে,যা স্থানীয়দের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে।

এলাকাবাসীর অভিযোগ,এই রাস্তা দিয়ে বান্দাইখাড়া হাট, বড়শিমলা হাট,চকবাজার হাট ও ফতেপুর হাটের সঙ্গে যাতায়াতের সুবিধা না থাকায় ব্যবসা-বাণিজ্যসহ নিত্যপ্রয়োজনীয় কাজেও ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে।

তারা দাবি করেছেন,দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করা হোক। এ বিষয়ে আত্রাই উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, “রাস্তাটির অবস্থা আমাদের নজরে রয়েছে।আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন,দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করা হলে যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে।আমি উপজেলা প্রকৌশলী ও উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আত্রাইয়ে সিতলীতলা ইটসোলিং রাস্তার বেহালদশা” জনদুর্ভোগ চরমে

আপডেট সময় ০৩:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫