ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

সেহরিতে হলের ডাইনিং পরিদর্শনে পবিপ্রবি’র উপাচার্য, শিক্ষার্থীদের প্রশংসা

পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের সুবিধার্থে গভীর রাতে হলের ডাইনিং ও ক্যান্টিন এবং দুমকি উপজেলার বিভিন্ন রেস্টুরেন্ট পরিদর্শন করেছেন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় সেহরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি খোঁজ নিতে উপাচার্য নিজেই তার প্রশাসন নিয়ে আবাসিক হল এবং দুমকি উপজেলার বিভিন্ন রেস্টুরেন্টে উপস্থিত হন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান উপস্থিত ছিলেন।
এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে শিক্ষার্থীরা প্রশংসা করছেন এবং সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা মনে করেন, প্রশাসনের এমন নজরদারি হলের ডাইনিং ও ক্যান্টিনের এবং ক্যাম্পাস পার্শবর্তি দুমকি উপজেলার বিভিন্ন হোটেলের সেবার মান আরও উন্নত হবে।

আইন ও ভুমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী আবু হাছনাত তুহিন এবং মোঃ নুরনবী বলেন, “আমরা সত্যিই আনন্দিত যে উপাচার্য স্যার আমাদের সুবিধা-অসুবিধার কথা জানতে নিজেই হলে চলে এসেছেন। এটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের প্রতি আমাদের আস্থাকে আরও বাড়িয়ে তুলেছে।”

পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান, পরিবেশ ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা শুনে তিনি প্রয়োজনীয় পরিবর্তনের প্রতিশ্রুতি দেন এবং বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পরিবারের সদস্য। পবিত্র রমজান মাসে তাদের সেহরি ও ইফতারের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য
আমরা নিয়মিতভাবে এগুলো পরিদর্শন করছি এবং আমরা বিশেষ খেয়াল রাখছি। রমজান মাসসহ সবসমই যেন হলের ডাইনিং ও ক্যান্টিনে মানসম্মত এবং স্বাস্থ্যকর খাবার পায়, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

পবিপ্রবি”র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের এই দায়িত্বশীল পদক্ষেপে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর এমন উদ্যোগ নিয়মিত চালু থাকলে শিক্ষার্থীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

সেহরিতে হলের ডাইনিং পরিদর্শনে পবিপ্রবি’র উপাচার্য, শিক্ষার্থীদের প্রশংসা

আপডেট সময় ০৩:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫