হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে একটি ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নোয়াপাড়া বাজার এলাকায় আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও চুনারুঘাট-মাধবপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাজী মুখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন ভুইয়া, নায়েবে আমির মাওলানা আবুল হাসিম, সেক্রেটারি মাওলানা শরীফ উদ্দিন মাসুম, সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভুইয়া, বায়তুলমাল সম্পাদক হাফেজ শামসুর রহমান, কর্ম পরিষদ সদস্য বরিউল হাসানসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ দেশের চলমান পরিস্থিতি ও জামায়াতের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে জামায়াতের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
মোঃ মাসুদ আলম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ - আপডেট সময় ০৯:৪৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- ৬৩৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















