ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট

বেরোবিতে সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রংপুর মহানগরীতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ মার্চ, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় উপাচার্য ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করায় রংপুরের বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উপাচার্য সাংবাদিকদের বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আপনারা উন্নতির কোন জায়গায় দেখতে চান, সে বিষয়ে সবার সহযোগিতা চাই। তিনি জানান, এখন থেকে গণমাধ্যমকর্মীদের সৌজন্যে ধারাবাহিকভাবে এই ধরনের ইফতার মাহফিল আয়োজন করা হবে। এসময় বেরোবি উপাচার্য জুলাই বিপ্লবে আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া ও ইফতার মাহফিলে রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর ইউনিয়ন অব জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শরিফা বেগম শিউলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের মোঃ সাইফুর ইসলাম মুকুল, বেরোবিসাসের সাবেক সভাপতি মোবাশ্বের আহমেদ শিপন, চ্যানেল টুয়েন্টি ফোর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ফখরুল শাহীন ও জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী রিফাত রাফি বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন, রংপুরের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সিনিয়র সাংবাদিকবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সৌজন্যে প্রথমবারের মতো ইফতার মাহফিল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।
এসময় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

বেরোবিতে সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫