ভোলার চরফ্যাশনে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৪টায় নিজ কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃজিল্লুর রহমান, গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি, আব্দুস সহিদ তালুকদার, সিনিয়র সহসভাপতি মোঃ ইলিয়াছ চৌধুরী, সহ সভাপতি মোঃআবুল বাসার কামরুল, সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান,চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার,জাতীয় সাংবাদিক সংস্থা তজুমদ্দিন উপজেলা সভাপতি, এম এ অন্তত হাওলাদার বোরহানউদ্দিন উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা প্রমুখ। আনুষ্ঠানিক ভাবে সভাপতিপদে আমির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃমাইনুদ্দিন জমাদ্দারকে সহ ২১ সদস্য বিশিস্ট কমিটি ঘোষণা করেন।
সংবাদ শিরোনাম ::
জাতীয় সাংবাদিক সংস্থা ভোলার চরফ্যাশন উপজেলা কমিটি গঠন
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- ৬৩২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















