ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

আজ বুধবার (১২ মার্চ) দুপুরে বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বেড়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া৷ এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক আটক করে আগুন লাগিয়ে দেয়। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। এসব তথ্য দৈনিক আমাদের মাতৃভূমি কে নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তা জানান,  রোকসানা তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তারা কাহালুর বাড়ির দিকে ফেরার জন্য অটোভ্যানে করে রওনা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক( বগুড়া-ড- ১১-২০১২)  পিছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

আপডেট সময় ০৮:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫