ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট

সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোড ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াবিদদের মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, স্পোর্টস ক্লাবের উপদেষ্টাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সকল সদস্য।

ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি এবং ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড় রায়ান রাফসান সহ অন্যরা।

সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জসি বলেন,
খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা, একাগ্রতা ও আত্মনিয়ন্ত্রণের এক অনন্য মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বিস্তৃত করতে স্পোর্টস ক্লাব কাজ করে যাচ্ছে। এই ইফতার মাহফিল কেবল ধর্মীয় ভাবগাম্ভীর্য নয়, ক্রীড়া সংগঠকদের মধ্যকার ভ্রাতৃত্ববোধও সুদৃঢ় করবে।

স্পোর্টস ক্লাবের সভাপতি কাজী আবু বক্কর জনি বলেন, স্পোর্টস ক্লাবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।

ইফতার মাহফিলের শেষ পর্যায়ে ক্রীড়াঙ্গনের উন্নতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫